কাশ্মিরে সুড়ঙ্গ ধসের ঘটনায় আরো নয় জনের মৃত্যু
প্রকাশ: রোববার, ২২ মে, ২০২২, ১১:১৩ এএম আপডেট: ২২.০৫.২০২২ ১১:১৬ এএম

ভারত শাসিত এলাকা জম্মু-কাশ্মিরে সুড়ঙ্গ ধসের ঘটনায় আরও ৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। নিহতদের সবাই শ্রমিক।

গত বৃহস্পতিবার (১৯ মে) উপত্যকাটির একটি পার্বত্য মহাসড়কে সুড়ঙ্গ নির্মাণের সময় এই দুর্ঘটনা ঘটে। 

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, নির্মাণাধীন সুড়ঙ্গ ধসের ঘটনার দু’দিন পর ধসে যাওয়া সুড়ঙ্গ থেকে মোট ১০ শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রায় ৩৬ ঘণ্টা ধরে উদ্ধারকাজ চলার পর ওই ১০ শ্রমিকের দেহ উদ্ধার করা হয়। 

নিহতদের মধ্যে ৫ জন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা। এর আগে গত শুক্রবার একজন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল।

গত বৃহস্পতিবার জম্মু-কাশ্মিরের রামবান জেলায় একটি নির্মানাধীন সুড়ঙ্গে আচমকা ধস নামে। ধসের পর তিনজন শ্রমিক সেখান থেকে বেরিয়ে আসতে পারলেও, ভেতরে আটকে পড়েন ১০ জন শ্রমিক। দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই উদ্ধারকাজ শুরু করা হয়েছিল। শনিবার জানানো হয়, উদ্ধারকাজ শেষ হয়েছে। ভেতরে আটকে থাকা ১০ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

গত বৃহস্পতিবার জম্মু-শ্রীনগর হাইওয়ের খুনি নালা এলাকায় একটি নির্মীয়মাণ সুড়ঙ্গে ধস নামে। উদ্ধারকাজ চলাকালীনই শুক্রবার পাশের মাকেরকোটে এলাকায় পাহাড়ের একটি অংশ ধসে যায়। এর ফলে জম্মু-কাশ্মির জাতীয় সড়কের একাংশ বন্ধ হয়ে যায়।



জে/ আল

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft