দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে উঠলো স্বর্ণ
প্রকাশ: শনিবার, ২১ মে, ২০২২, ৭:৪১ পিএম আপডেট: ২১.০৫.২০২২ ৮:০৫ পিএম

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম । আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

রোববার (২২ মে) থেকে স্বর্ণের নতুন এ দাম বাজারে কার্যকর করা হবে জানিয়ে বাজুস বলছে, ২২ ক্যারেট অর্থাৎ সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে চার হাজার ১৯৯ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ফলে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম ৮২ হাজার ৪৬৫ টাকা হয়েছে।এছাড়া ২১ ক্যারেট প্রতি ভরি ৭৮ হাজার ৭৩২ টাকা। ১৮ ক্যারেট প্রতি ভরি ৬৭ হাজার ৫৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৫৬ হাজার ২২০ টাকা।

এদিকে রূপার দাম অপরিবর্তিত রেখে বাজুস জানিয়েছে, হলমার্ক যুক্ত ২২ ক্যারেটের প্রতি গ্রাম রূপার দাম হবে ১৩০ টাকা। হলমার্ক যুক্ত ২১ ক্যারেটের প্রতি গ্রাম রূপার দাম হবে ১২৩ টাকা। হলমার্ক যুক্ত ১৮ ক্যারেটের প্রতি গ্রাম রূপার দাম হবে ৮০ টাকা।  

আর ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রূপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।

আন্তর্জাতিক বাজারে দাম এবং ডলারের দাম বাড়ায় দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালা।

বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনই এত দামে আর স্বর্ণ বিক্রি হয়নি।এর মাধ্যমে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে দেশের বাজারে স্বর্ণের দাম সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাল।


-জ/অ



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft