গৌরীপুরে আন্তর্জাতিক চা দিবস পালিত
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
প্রকাশ: শনিবার, ২১ মে, ২০২২, ৬:৩৯ পিএম


‘মাদক ছাড়ুন, চা ধরুন’ এমন শ্লোগানে মাদকবিরোধী প্রচারণার মাধ্যমে ময়মনসিংহের গৌরীপুরে আন্তর্জাতিক চা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার হারুন টি হাউজের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

হারুন টি হাউজের স্বত্বাধিকারী হারুন মিয়ার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও চা প্রেমীরা অংশগ্রহণ করেন। 

আলোচনা সভায় গৌরীপুর পাবলিক কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু বলেন, ‘উপজেলায় অনেক চা বিক্রেতা থাকলেও হারুন ব্যতিক্রম কাজের মধ্য দিয়ে প্রশংসা কুড়িয়েছেন। আন্তর্জাতিক চা দিবসে মাদক ছেড়ে চা ধরার যে আহ্বান হারুন জানিয়েছে সেটা প্রশংসনীয়।’

চা বিক্রেতা মো. হারুন মিয়া বলেন, ‘মাদক মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। কিন্তু চা পানের অনেক উপকারিতা আছে। চা ছাড়া যেমন আড্ডা জমে না, তেমনই ক্লান্তি দূর করতে এক কাপ চায়ের তুলনা হয় না। আমার মত ক্ষুদ্র মানুষের আমন্ত্রণে সাড়া দিয়ে যারা অনুষ্ঠানে এসেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা।

আলোচনায় অংশগ্রহণ করেন জাতীয় পার্টির উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল গফুর, ইসলামাবাদ সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ এমদাদুল হক, সাবেক পৌর কাউন্সিলর আব্দুল কাদির, গৌরীপুর গণপাঠাগারের অনুষ্ঠান বিষয়ক সম্পাদক আমিরুল মোমেনীন, সার্ড গৌরীপুর শাখার ব্যবস্থাপক আব্দুল বাসেদ, মানবাধিকার কমিশন গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক মো. রইছ উদ্দিন, উদীচীর সভাপতি ওবায়দুর রহমান, উদীচীর সহ-সভাপতি আরিফ আহম্মেদসহ এলাকার চাপ্রেমী লোকজন। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft