সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি হারুন অর রশিদের স্মরণসভা
মোঃ সোহেল মিয়া, কুমিল্লা (দাউদকান্দি) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ মে, ২০২২, ৬:৩২ পিএম


বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম হারুন অর রশিদের  প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার দুপুরে  কুমিল্লার দাউদকান্দি উপজেলার বাড়াগাঁও দারুল কুরআন কওমি মাদ্রাসায় খতমে কোরআন, মিলাদ, দোয়া ও মরহুমের কর্মময় জীবন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মোঃ আইয়ুব খানের   সভাপতিত্বে  এবং স্থানীয় সাংবাদিক  শরীফ প্রধানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন  বাংলাদেশ সংবাদপত্রশিল্প কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান। প্রধান সমন্বয়কের বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদপত্রশিল্প কল্যাণ ফেডারেশনের সভাপতি বিল্লাল হোসেন (মন্টু)। 

মরহুমের বর্ণাট্য জীবনী নিয়ে আরোচনা করেন, বাংলাদেশ সংবাদপত্র পরিবহন মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মিলন ভূঁইয়া। বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, এক্সপিড এনার্জি রিসোর্সের  ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব আব্দুস সাত্তার, বিল্রাল হোসেন মন্টু,   প্রথম আলোর মহিউদ্দিন রওনক ইত্তেফাকের মারুফ, জাগরনের রিয়াদ শাহীন, দেশ রূপান্তরের আব্দুল হাকিম,  নয়া দিগন্তের মির্জা হেলাল,  সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, যুগান্তরেে আবুল হাসান, সংবাদপত্র পরিবহন মালিক সমিতির সভাপতি আক্তার হোসেন রিন্টু, সহসভাপতি  আশরাফ উদ্দিন মিলন, ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সহ-সভাপতি বেলাল হোসেন খান সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম। 

 এ সময়  দাউদকান্দিতে কর্মরত  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভার পর মরহুম  হারুন-অর-রশিদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বাড়াগাও দারুল কুরআন কওমি মাদ্রাসার মুহতামিম হাফেজ হেলাল উদ্দিন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft