কালবৈশাখীর তান্ডবে কাজিপুরে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ২১ মে, ২০২২, ৬:০৩ পিএম


সিরাজগঞ্জের কাজিপুরে কালবৈশাখীর তান্ডবে ঘরবাড়ি, দোকানপাট সহ শত-শত গাছপালা ভেঙ্গে লন্ডভন্ড হয়ে গেছে। শনিবার ভোরে এ অঞ্চলে কালবৈশাখী ঝড় হানা দেয়। ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে উপজেলার সোনামুখী বাজার। এ বাজারের বেশ কয়েকটি দোকানঘরের চাল উড়ে গেছে। সেই সঙ্গে বৈদ্যুতিক লাইন ও বিচ্ছিন্ন হয়েছে বলে সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সোনামুখী বাজারসহ উপজেলার বেশকয়েকটি অঞ্চলের বাড়িঘর ও দোকানপাট মুহুর্তেই ভেঙে পড়ে। উড়ে যায় অনেক ঘরের চাল। সোনামুখী বাজারের ‘আল মদিনা দই মিস্টি ঘর’, ‘মা মিস্টান্ন ভান্ডারের’ ঘরের চালা উড়ে গেছে। এতে করে দই, মিষ্টিসহ নানা কারখানার দুধ সম্প‚র্ণ নষ্ট হয়ে গেছে বলে দোকান মালিকরা জানান। একই বাজারে ‘মা মনি স্টোর’ ও ‘ভাই ভাই স্টোরের’ চালা উড়ে গেছে। 

এতে এসব দোকানের পণ্য নষ্ট হয়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা দাবি করেছেন। সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী খান জানান, হঠাৎ ঝড়ে এ বাজারের বেশকটি দোকান লন্ডভন্ড হয়ে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। 

কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী জানান, ঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নামের তালিকা করে প্রশাসনের পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft