রাতের আধাঁরে তিন বিঘা জমির ধান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ মে, ২০২২, ৩:২৪ পিএম


মেহেরপুর সদর উপজেলা কুতুবপুর গ্রামের বেঙ্গগাড়ির মাঠে দুই কৃষকের তিন বিঘা জমির ধান ও বিছালি রাতের আধারে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। 

গত বৃহস্পতিবার দিবাগত রাতে সদর উপজেলার কুতুবপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

ক্ষতিগ্রস্থ কৃষক আনিসুর রহমান বলেন, আমি দিন আনি দিন খাই, দিনমুজর করে ২৫ কাঠা জমিতে ধান রোপন করেছিলাম আল্লাহ রহমতে ফলন ও ভালো হয়েছিলো। 

দুই দিন আগে ২৫ কাঠা জমির ধান কেটে পরের দিন মাড়াই করার জন্য গুছিয়ে রেখে দিয়েছিলাম। গত রাত আনমানিক ১২ টার পর আমাকে গ্রামের কিছু মানুষ ডেকে বলে জমির কেটে গুছিয়ে রাখা ধানে কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে । আমি ঘটনা স্থলে গিয়ে দেখতে পাই ২৫ কাঠা জমির ধান পুড়ে ছায় হয়ে গিয়েছে। তিনি আরও বলেন এই ২৫ কাঠা জমির ধান দিয়ে আমার সারা বছর চলে যেতো এখন আমি হতাশা দেখছি।

তিনি আরো জানান, কিছু দিন আগে তিনি একটি বসত বাড়ি কিনেছিলেন ঈদের কিছু দিন পর সেই বাড়িতেও দূর্বত্তরা আগুন ধরিয়ে দিয়েছে ছিলো। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

সদর থানার ওসি শাহ দারা খান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।





« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft