ফের বাড়ল স্বর্ণের দাম
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ৬:৫০ পিএম

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম ।

আন্তর্জাতিক বাজারসহ দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

ভরিতে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে এক হাজার ৭৫০ টাকা। ফলে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরির দাম বেড়ে দাঁড়াবে ৭৮ হাজার ২৬৫ টাকায়। যা এতদিন ছিল ৭৬ হাজার ৫১৬ টাকা। 

মঙ্গলবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এমএ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বুধবার থেকে সারা দেশে স্বর্ণের নতুন এই দাম কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে।

-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft