টানা ২৬ দিনে কোনো মৃত্যু নেই; শনাক্ত ৩২
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ৫:০৭ পিএম

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি, আর শনাক্ত হয়েছেন ৩২ জন। এ নিয়ে টানা ২৬ দিন করোনায় কেউ মারা যায়নি। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ১২৭ জন এবং শনাক্ত হলেন ১৯ লাখ ৫৩ হাজার ৮১ জন।

মঙ্গলবার (১৭মে ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০ দশমিক ৭৫ শতাংশ।

এদিন সুস্থ হয়েছেন ২৫৮ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৯ হাজার ৮৯৭ জন।
 
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ২৭৫টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ২৯০টি। এখন পর্যন্ত এক কোটি ৪০ লাখ ৫৭ হাজার ৮৩৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
 
অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০ দশমিক ৭৫ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৮৯ শতাংশ শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ২৮ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৪৯ শতাংশ। 


জে/ আল

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft