ফরিদপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ৪:৫৯ পিএম


নানা কর্মসূচির মধ্যে দিয়ে ফরিদপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে জেলা আওয়ামীলীগ। 

এ উপলক্ষে আজ সকাল ১১টায় আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। 
এর পর শহরের আলীপুরে শেখ রাসেল ক্রীড়াচক্র চত্ত¡রে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শামিম হকের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জেলা পরিষদ,ফরিদপুরের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ,  পৌর মেয়র অমিতাব বোস, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত আলী জাহিদ,জেলা শ্রমিকলীগের আহবায়ক গোলাম মো. নাসিরসহ আরো অনেকে। 

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে একটি র‌্যালী বের করা হয়। এসময় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft