রৌমারীতে বোরো ধান সংগ্রহের উদ্বোধন
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ৪:৪৮ পিএম


কুড়িগ্রামের রৌমারীতে সরকারি খাদ্য গুদামে চলতি মৌসুমে ধান, চাল ও গম সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ এর শুভ উদ্বোধন করেন। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল (ভার:), উপজেলা থাদ্য নিয়ন্ত্রক আলাউদ্দিন বসুনিয়া, খাদ্য গুদাম কর্মকর্তা শাহ নেওয়াজ মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল ইসলাম মিনু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান রবিন, সদস্য মশিউর রহমান, কৃষক আবুল কাশেম, রাইস মিল মালিক আবুল হোসেন ও রোকনুজ্জামান রিপন প্রমূখ। 

চলতি বছরে সরাসরি কৃষকের কাছ থেকে বোরো ধান ১ হাজার ৪২৬, চাল ৮৭৭ ও গম ৫৪৬ মে:টন সংগ্রহ করা হবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft