প্রকাশ: মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ৪:০৬ পিএম আপডেট: ১৭.০৫.২০২২ ৪:০৯ পিএম

পি কে হালদার ওরফে প্রশান্ত কুমার হালদারকে জিজ্ঞাসাবাদের জন্য আরো দশ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৭ মে) প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টের অধীনে কলকাতা নগর দায়রা আদালতে তাকে হাজির করে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)।
আদালতে আর ১৪ দিনের রিমান্ডের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন জানায় ইডি। সিবিআই স্পেশাল কোর্টের বিচারক মাসুক হোসেইন খান ১০ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ করা পি কে হালদারকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে ৩ দিনের রিমান্ডে নেয় ইডি।
প্রসঙ্গত, বাংলাদেশে বেশ কিছু আর্থিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকালে প্রায় তিন হাজার ৬০০ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ রয়েছে পি কে হালদারের বিরুদ্ধে। তাকে গ্রেপ্তার করতে রেড অ্যালার্ট জারি করেছিলো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (ইন্টারপোল)।
জে/ আল