শাহাজদপুরে স্বামী হত্যায় স্ত্রী ও পরকিয়া প্রেমিকের মৃত্যুদন্ড
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ৩:৫৮ পিএম


সিরাজগঞ্জের শাহজাদপুরে স্বামী হত্যার দায়ে স্ত্রী ও পরকিয়া প্রেমিকের মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

মঙ্গলবার দুপুর ১২ টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ দন্ডাদেশ দেন। 

দন্ডপ্রাপ্তরা হলেন, শাহজাদপুর উপজেলার শক্তিপুর গ্রামের মৃত মুক্তা শেখের মেয়ে মুক্তি খাতুন (২২) ও তার পরকিয়া প্রেমিক সাইদুল ইসলাম তুষার ওরফে তুহিন।

মামলা সূত্রে জানা যায়, মুক্তি খাতুনের সাথে একই উপজেলার বাড়াবিল গ্রামের জেলহক প্রামাণিকের ছেলে মনিরুল হকের বিয়ে হয়। বিয়ের পূর্ব থেকেই সাইদুল ইসলাম তুষার ওরফে তুহিনের সাথে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পরও তা অব্যাহত ছিল এবং দুজনের মধ্যে অবৈধ সম্পর্ক চলে আসছিল। 

এ অবস্থায় মুক্তি খাতুনের স্বামী মনিরুল হককে তাদের প্রেমের পথে বাধা মনে করে পরকিয়া প্রেমিক সাইদুল ইসলাম তুষার ওরফে তুহিনকে সাথে নিয়ে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা মোতাবেক ২০১৯ সালের ৩ জুন রাতে মুক্তি খাতুন তার স্বামী মনিরুল হককে নিয়ে দাদার বাড়ী শক্তিপুরে যান। সেখানে গিয়ে রাতে মনিরুল হককে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পারিয়ে রাখেন। রাত ১২টার দিকে তার পরকিয়া প্রেমিক সাইদুল ইসলাম তুষার ওরফে তুহিন এলে দুজনে মিলে মনিরুলকে গলাটিপে হত্যা করে। 

এ ঘটনায় নিহতের ছেলে জেলহক প্রামাণিক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলা ১১ জন স্বাক্ষীর স্বাক্ষ উপস্থাপন শেষে আসামিদের উপস্থিতিতে বিচারক আজ এই রায় প্রদান করেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft