প্রকাশ: মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ৩:৪৬ পিএম

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া- হাটিকুমরুল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে লিটন হোসেন (৫০) নামের এক ট্রাক চালক নিহত ও এক সহকারি গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার সকাল ছয়টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের জননী হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত লিটন হোসেন যশোর জেলার কোতোয়ালি থানার চুরমুন কাটি এলাকারর বাসিন্দা।
বনপাড়া হাইওয়ে থানার পুলিশের একটা সূত্র জানায়, মঙ্গলবার সকাল ছয়টার দিকে বনপাড়া থেকে হাটিকুমরুল গামী ট্রাক যার রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো ড ১১-৫৪২৬ এবং বিপরীত দিক থেকে আসা বনপাড়া গামী ট্রাক যাহার রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো ট ২৪-৫৫২৮ মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঢাকা মেট্রো ড ১১-৫৪২৬ এর চালক লিটন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। ওই ট্রাকের অজ্ঞাত হেল্পারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল। পরবর্তীতে বনপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।