কলেজ পোশাক পরিধেয় অবস্থায় বাহিরে অযথা ঘোরাঘুরি নিষেধ
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ২:০১ পিএম আপডেট: ১৭.০৫.২০২২ ২:০৪ পিএম

কলেজের পোশাক পরা অবস্থায় প্রতিষ্ঠানের নির্ধারিত এলাকার বাইরে ঢাকা কলেজের শিক্ষার্থীদের অযথা ঘোরাঘুরি করা নিষেধ।
 
গতকাল সোমবার ঢাকা কলেজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ টি এম মইনুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। 

গত ১৮ এপ্রিল ইফতারের টেবিল বসানো নিয়ে নিউ মার্কেটের দুই দোকানের কর্মীদের কথা-কাটাকাটির পর ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে ঢাকা কলেজের ছাত্রদের বিরুদ্ধে দুজনকে হত্যার অভিযোগও ওঠে। 

এরপর আবারো সংঘর্ষে জড়ায় ঢাকা কলেজ ছাত্ররা।  শনিবার ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের দুই দল শিক্ষার্থীর মধ্যে মারামারি হয়। 

আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী তার বন্ধুকে সঙ্গে নিয়ে যাওয়ার সময় ঢাকা কলেজের শিক্ষার্থীরা ‘টিজ’ করলে মারামারি বাধে বলে জানা যায়।

এসব ঘটনার জন্য ঢাকা কলেজের শিক্ষার পরিবেশ এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। এ নিয়ে শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। তবে শিক্ষক মন্ডলীর বৈঠকে জানা জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণ হলে শিক্ষা কার্যক্রম শুরু হবে।

এই পরিস্থিতিতে গতকাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্লাস চলাকালীন, ক্লাস শুরুর আগে এবং পরে সিটি কলেজ ও আইডিয়াল কলেজ সংলগ্ন এলাকা আড়ং, উড়ালসেতু, স্টার কাবাব, ধানমণ্ডি ১ নম্বর রোড কিংবা সিটি কলেজের সামনের বাসস্ট্যান্ড, নিউ মার্কেট এবং নীলক্ষেত এলাকায় কলেজের ড্রেস পরা অবস্থায় অযথা ঘোরাঘুরি, অবস্থান বা আড্ডা দেওয়া সম্পূর্ণভাবে নিষেধ।

ওই বিজ্ঞপ্তিতেে আরো বলা হয়, কলেজ বাসে যাতায়াতের সময় ইভটিজিংসহ অন্য যেকোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা থেকে বিরত থাকতেও বলা হয়। 

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ্য করা হয়, কোনো শিক্ষার্থী বিশৃঙ্খল কর্মকাণ্ডে জড়ালে কর্তৃপক্ষ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।তাছাড়া বিশৃঙ্খলা সৃষ্টি করার পর আইন-শৃঙ্খলা সংস্থা কঠোর ব্যবস্থা গ্রহণ করলে তার জন্য কলেজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না ।



জে/ আল

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft