ফেনীতে সুরসন্ধি সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন
ফেনী প্রতিনিধি :
প্রকাশ: সোমবার, ১৬ মে, ২০২২, ১০:০০ পিএম


সাংস্কৃতিক সংগঠন সুরসন্ধি সাংস্কৃতিক কেন্দ্র আনুষ্ঠানিক উদ্বোধন সোমবার বিকেলে কবি নবীনচন্দ্র সেন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান। 

সংগঠক শীলা দাসের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাসুদুর রহমান, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান বাবু সুশেন চন্দ্র শীল, জাতীয় কবিতা পরিষদ ফেনী জেলা শাখার সভাপতি কবি মু. ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক কবি উত্তম কুমার দেবনাথ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমর দেবনাথ, মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জসিম মাহমুদ, ফেনী প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক এম শরীফ ভূঞা, দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির সদস্য আতিকুল ইসলাম বাদল, বীথি নাথ প্রমুখ।

শেষে শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft