ভারত থেকে গম আনতে পারবে প্রতিবেশী দেশগুলো: হাইকমিশন
প্রকাশ: সোমবার, ১৬ মে, ২০২২, ৮:০৫ পিএম

বিধিনিষেধ আরোপ করা হলেও প্রতিবেশী দেশগুলো গম আনতে পারবে ভারত থেকে । 

এছাড়াও রপ্তানির জন্য ইতোমধ্যে চুক্তিবদ্ধ গমের চালানের ওপর কোনো প্রভাব পড়বে না। এ তথ্য জানিয়েছে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন । 

সম্প্রতি গণমাধ্যমে ভারত থেকে গম রপ্তানির ওপর ‘নিষেধাজ্ঞা’র খবর প্রকাশিত হয়েছে। অভ্যন্তরীণ খাদ্যের প্রাপ্যতা রক্ষা, খাদ্য-মূল্যের সাথে সম্পর্কিত মুদ্রাস্ফীতি  কমাতে এবং ভারতের প্রতিবেশী এবং খাদ্য নিরাপত্তার উদ্বেগসহ অন্যান্য দেশের প্রকৃত চাহিদাগুলোর সমর্থনে এই ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে যে, ভারত থেকে গমের বাণিজ্যিক রপ্তানির ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে এই শর্তাবলিতে রপ্তানির জন্য ইতোমধ্যে চুক্তিবদ্ধ গমের চালানের ওপর কোনো প্রভাব ফেলবে না।

আরও বলা হয়, এই শর্তাবলি ভারতের প্রতিবেশী এবং অন্যান্য দেশগুলো যারা তাদের সরকারের অনুরোধে অভ্যন্তরীণ খাদ্য নিরাপত্তা নীতির পরিপূরক হিসাবে এই পণ্য সংগ্রহ করতে আগ্রহী তাদের জন্য গম রপ্তানি সরবরাহ বন্ধ হবে না।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft