মেহেরপুর জেলা আ.লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন
ফরহাদ হোসেন সভাপতি, সম্পাদক এম এ খালেক
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ মে, ২০২২, ৫:৫৯ পিএম


মেহেরপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে পুনরায় ফরহাদ হোসেন দোদুল সভাপতি এবং এম এ খালেক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। পরপর তিনবার একই পদে নির্বাচিত হলেন তারা।

এছাড়া সহ সভাপতি হিসেবে অ্যাড. মিয়াজান আলী, জিয়া উদ্দিন বিশ্বাস, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আব্দুল মান্নান, অ্যাড. ইয়ারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আড. ইব্রাহীম শাহীন, সদস্য পদে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান, সাবেক এমপি জয়নাল আবেদীনের নাম ঘোষণা করা হয়।

মেহেরপুর শহীদ শামসুজ্জোহা পার্কে সোমবার দুপুরে ভার্চুয়াল বক্তৃতা মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ত্রি-বার্ষিক এ সম্মেলনের উদ্বোধন করেন।

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। 

বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আমিরুল আলম এমপি,বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাহী সদস্য পারভীন জামান কল্পনা, গেøারিয়া ঝর্ণা সরকার প্রমুখ।

অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভা  শেষে দ্বিতীয় পর্বে নির্বাচিতদের নামে ঘোষনা করেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক গোলাম রসুল, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি অ্যাড. আব্দুস সালাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন আহম্মেদ, মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক মেয়র মাহফুজুর রহমান রিটন, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, সরফরাজ হোসেন মৃদুল, সাবেক আহবায়ক সাজ্জাদুল আনামসহ মেহেরপুর জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ ও  অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি সর্বশেষ সম্মেলনে ফরহাদ হোসেন সভাপতি এবং এম এ খালেক সাধারণ সম্পাদক মনোনীত হয়েছিলেন। 




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft