বেতন বৃদ্ধি ও চাকরি জাতীয়করণ চাই পরিচ্ছন্নতা কর্মীরা
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ মে, ২০২২, ৫:১৭ পিএম


কুড়িগ্রামে চাকুরী জাতীয়করণ ও বেতনভাতা বৃদ্ধির দাবিতে ইউনিয়ন ভূমি অফিসের পরিচ্ছন্নতা কর্মীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে ৯ উপজেলার ইউনিয়ন ভুমি অফিসের পরিচ্ছন্নতা কর্মীরা অংশগ্রহণ করে। 

এতে বক্তব্য রাখেন ইউনিয়ন ভূমি অফিসের পরিচ্ছন্নতা কর্মী সংগঠনের সভাপতি বাশারত আলী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পরিচ্ছন্নকর্মী আসমা খাতুন, সাংবাদিক সফি খান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ প্রমূখ। 

বক্তারা বলেন, একজন দিনমজুর দিনে ৩০০ টাকা মজুরী পেলেও পরিচ্ছন্নকর্মীরা দিনে গড়ে পান মাত্র ১০০ টাকা। মাসে ৩ হাজার টাকা বেতনে এই পরিবারগুলো মানবেতরভাবে জীবন যাপন করছে। 

সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ডিউটি থাকায় বাইরে কাজ করার বিকল্প কোন সুযোগ থাকে না তাদের। এতে তাদেও ডাল-ভাত যোগার করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এ জন্য বেতন বৃদ্ধি ও তাদের পদটি জাতীয়করণ জরুরী বলে দাবি করেন বক্তারা ও পরিচ্ছন্নতা কর্মীরা।




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft