নাটোরে ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার
নাটোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ মে, ২০২২, ৩:৪০ পিএম


নাটোরের বড়াইগ্রামে ৮ম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ মামলায় অভিযুক্ত নাজমুল হাসান নাহিদ (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব। 

গত রোববার(১৬ মে)ভোরে বড়াইগ্রামের মহানন্দাগাছা টানপাড়া গ্রাম থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়।

সোমবার (১৬ মে) দুপুরে নাটোর র‌্যাব ক্যাম্পে এক প্রেস ব্রিফিং এ নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন এ তথ্য জানান।

নাজমুল হাসান নাহিদ উপজেলার জোনাইল ইউনিয়নের সংগ্রামপুর গ্রামের আজাহার আলীর ছেলে।

র‍্যাব কর্মকর্তা জানান, শনিবার বিকেলে ওই ছাত্রী নানার বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল। পথে উপজেলার জোনাইল ইউনিয়নের সংগ্রামপুর গ্রামের আজাহার হোসেনের ছেলে সিঙ্গাপুর প্রবাসী নাজমুল হাসান নাহিদ তাকে জোরপূর্বক রাস্তার পাশে আমজাদ হোসেনের আখের জমিতে নিয়ে ধর্ষণ করে।

 এ সময় মেয়েটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে নাজমুল পালিয়ে যায়। পরে ওই মেয়ের বাবা বড়াইগ্রাম থানায় নাজমুলের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। 

পরে সোমবার ভোরে  উপজেলার মহানন্দাগাছা টানপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft