সেই কনস্টেবল জনি খানের হাত জোড়া লাগানো হয়েছে
প্রকাশ: সোমবার, ১৬ মে, ২০২২, ২:২৪ পিএম

আসামির দায়ের কোপে বিচ্ছিন্ন হয়ে যাওয়া কবজি অস্ত্রোপাচার করে জোড়া লাগানো হয়েছে কনস্টেবল জনি খানের হাতে।

সোমবার (১৬ মে) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জনি খানের সঙ্গে থাকা লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) ভক্ত চন্দ্র দত্ত।

তিনি জানান, রোববার (১৫ মে) বিকেল ৫টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার অস্ত্রোপচার শুরু হয়। শেষ হয় দিবাগত রাত আড়াইটার দিকে।

চিকিৎসকের বরাতে ভক্ত চন্দ দত্ত বলেন, ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে। জনি খান বর্তমানে ভালো আছেন। পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন।

তিনি বলেন, চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. শিবলী নোমান সংবাদ মাধ্যমকে বলেন, জনি খানের ওপর হামলার ঘটনায় লোহাগাড়া থানায় একটি মামলা হয়েছে। হামলার সঙ্গে জড়িত কবির আহম্মদের স্ত্রী রুবি বেগমকে বান্দরবান সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। কবির আহম্মদকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

এর আগে রোববার সকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অভিযানে গিয়ে আসামির দায়ের কোপে হাতের কবজি বিচ্ছিন্ন হয় কনস্টেবল জনি খানের। একই ঘটনায় আরও এক কনস্টেবল আহত হন। ঘটনার পর পালিয়ে যান আসামি কবির আহম্মদ।

জে/ আল

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft