টিটিই শফিকুল ইসলামকে সম্পূর্ণ নির্দোষ। তদন্ত কমিটি
প্রকাশ: সোমবার, ১৬ মে, ২০২২, ২:০১ পিএম আপডেট: ১৬.০৫.২০২২ ২:১৬ পিএম


রেলমন্ত্রীর তিন আত্মীয়কে বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে জরিমানা করায় বরখাস্তের ঘটনার টিটিই শফিকুল ইসলামকে সম্পূর্ণ নির্দোষ। তদন্ত কমিটি

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ কার্যালয়ে প্রতিবেদন জমা নেন পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহিদুল ইসলাম।

তদন্ত কমিটি গঠনের পর পাঁচ কার্যদিবসে তথা ১২ মে এ রিপোর্ট জমা দেওয়ার তারিখ ছিল। 

কিন্তু পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) কর্মস্থলে উপস্থিত না থাকায় তদন্ত কমিটি রিপোর্ট দাখিল করতে পারেনি।

এর আগে গত ৭ মে ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এতে পাকশী বিভাগীয় রেলওয়ে সহকারী পরিবহণ কর্মকর্তা (এটিও) সাজেদুল ইসলামকে প্রধান এবং সহকারী নির্বাহী প্রকৌশলী (এইএন) শিপন আলী ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহকারী কমান্ডেন্ট (এসিআরএনবি) আবু হেনা মোস্তফা কামালকে সদস্য করা হয়।

উল্লেখ্য, ‘আত্মীয় পরিচয়’ দিয়ে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করায় গত ৪ মে রাতে ঈশ্বরদী থেকে ঢাকাগামী আন্তঃনগর ‘সুন্দরবন এক্সপ্রেস’-এর তিন যাত্রীকে জরিমানা করেছিলেন টিটিই শফিকুল। কিন্তু রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে পর দিন তাকে সাময়িক বরখাস্ত করেন পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন।

এ নিয়ে সামাজিক মাধ্যমে সামালোচনার পরিপ্রেক্ষিতে গত ৮ মে দুপুরে শফিকুলের বরখাস্তের আদেশ প্রত্যাহার করেন পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক শাহিদুল ইসলাম। একই সঙ্গে তিনি বরখাস্তকারী নাসির উদ্দিনকে শোকজ করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft