করোনায় বৈশ্বিক সংক্রমণ নামল ৩ লাখ ১৫ হাজারে, মৃত্যু প্রায় সাড়ে ৫শ
প্রকাশ: সোমবার, ১৬ মে, ২০২২, ১১:০২ এএম



গত দু’দিনে বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যু কিছুটা নিম্নমুখী দেখা যাচ্ছে। 

রোববার বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৫ হাজার ৩৩০ জন, আর কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ৫৪৮ জনের।

এছাড়া এই দিন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ লাখ ১৯ হাজার ১৮৫ জন।

আগের দিন শনিবার বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত নতুন রোগীর সংখ্যা ছিল ৪ লাখ ১ হাজার ৬৯৩ জন এবং কোভিডজনিত অসুস্থতায় ভুগে মারা গিয়েছিলেন ৮৪৬ জন।

মহামারি শুরুর পর থেকে করোনায় আক্রান্ত-মৃত্যু ও সুস্থ হওয়ার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স জানিয়েছে এসব তথ্য।

ওয়েবসাইটটি আরও জানায়, বিশ্বজুড়ে দৈনিক সংক্রমণের হিসাবে শনিবারের মতো রোববারও শীর্ষে ছিল তাইওয়ান। স্বায়ত্বশাসিত এই দ্বীপ ভূখণ্ডে এ দিন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৬৮ হাজার ৭৬৯ জন এবং এ রোগে সেখানে মৃত্যু হয়েছে ১৯ জনের।

অন্যদিকে কোভিডজনিত অসুস্থতায় মৃত্যুর হিসেবে শীর্ষে ছিল রাশিয়া। রোববার দেশটিতে ৯৯ জনের মৃত্যু হয়েছে কোভিডজনিত অসুস্থতায় ভুগে এবং করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৪ হাজার ৯৫৬ জন।

এছাড়া বিশ্বের আরও বিভিন্ন দেশে এ দিন সংক্রমণ-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, অস্ট্রেলিয়ায় নতুন আক্রান্ত ৪২ হাজার ১১৭, মৃত ২১, জাপানে নতুন আক্রান্ত ৩৮ হাজার ৬২৭, মৃত ৩৪, ইতালিতে নতুন আক্রান্ত ২৭ হাজার ১৬২, মৃত ৬২, দক্ষিণ কোরিয়ায় নতুন আক্রান্ত ২৫ হাজার ৪৩৪, মৃত ৪৮,  এবং ব্রাজিলে মৃত ৪৭, নতুন আক্রান্ত ৬ হাজার ২৯৬।

বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ কোটি ৩০ লাখ ৪৪ হাজার ১১৮ জন। তাছাড়া করোনার মৃদু উপসর্গ বহন করছেন ২ কোটি ৩০ লাখ ৪৫ হাজার ২৫ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৩৯ হাজার ৯৩ জন।

ওয়ার্ল্ডেমিটার্সের তথ্য বলছে, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫২ কোটি ১১ লাখ ৯৬ হাজার ৯৯৫ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬২ লাখ ৮৮ হাজার ৩৭৯ জনের। এছাড়া, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৪৯ কোটি ১৮ লাখ ২৪ হাজার ৪৯৮ জন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft