রাণীশংকৈল উপজেলা বিএনপির সম্মেলন
সভাপতি আতাউর, সম্পাদক আলিফ
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
প্রকাশ: রোববার, ১৫ মে, ২০২২, ৮:২৪ পিএম


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি পদে আতাউর রহমান ও সাধারণ সম্পাদক পদে আল্লামা আল ওয়াদুদ নুর বিন আলিফ এবং সাংগঠনিক সম্পাদক পদে এম.আর বকুল মজুমদার ও আফজাল হোসেন নির্বাচিত হয়েছেন।

 রবিবার (১৫মে)  শহরের শান্তা কমিউনিটি সেন্টারে সকাল ১০ থেকে বিকেল ৩টা পর্যন্ত  গোপন ভোটের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হয়ে  সম্মেলনে তাঁদের নাম ঘোষণা করা হয়। 

সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার জেলা বিএনপি’র সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা নুর করিম জানান, জেলা বিএনপি’র তত্বাবধানে তিনটি পদে ব্যালটের মাধ্যমে রাণীশংকৈল উপজেলা বিএনপির তৃণমূল পর্যায়ের ৫৬৮ জন ভোটারের মধ্যে ৫৫১ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

সম্মেলনে জেলা বিএনপি’র সহ সভাপতি প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা নুর করিম, সহ সাধারণ সম্পাদক মামুনুর রশিদ,দফতর সম্পাদক  মো: শরিফ,সদস্য বদিউজ্জামান বাদল, মজিদুল হক, জাফরুল্লাহ, দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft