খাগড়াছড়িতে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ মে, ২০২২, ৮:২০ পিএম


খাগড়াছড়ির গুইমারায় মেহেরিন আক্তার বৈশাখী (৭) নামে এক স্কুলছাত্রী পানিতে ডুবে মারা গেছে।শনিবার (১৪ মে) বিকেলের দিকে গুইমারার জালিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। 

মেহেরিন হাফছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য জামাল উদ্দিনের একমাত্র মেয়ে। সে গুইমারার জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়তো। 

জানা গেছে, শনিবার দুপুরে স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা শেষে পাশের খালে হাত ধুতে গিয়ে পানিতে ডুবে যায় মেহেরিন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বিজিবি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার আহমেদ। পরে জামাল মেম্বারের বাড়িতে গিয়ে সবাইকে সান্ত্বনা দেন। একমাত্র মেয়েকে হারিয়ে সেখানে শোকের মাতম চলছিল। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft