নড়াইলে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
নড়াইল প্রতিনিধিঃ
প্রকাশ: রোববার, ১৫ মে, ২০২২, ৮:১৫ পিএম


নড়াইল-ফুলতলা সড়কের ধোপাখোলা মোড়ে সড়ক দুর্ঘটনায় গোবরা মিত্র কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র শান্ত মন্ডল (২০) নিহত হয়েছেন। রোববার (১৫ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শান্ত নড়াইল পৌরসভার উজিরপুরের রাজা মন্ডলের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শান্ত মোটরসাইকেলযোগে বাড়িতে যাওয়ার সময় ধোপাখোলা মোড়ে ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। নড়াইল সদর হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়। 

এদিকে ভ্যানযাত্রী রাধিকা বিশ্বাস, সঞ্জয় বিশ্বাস, নুপুর বিশ্বাস ও শিশু পাপ্পুকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft