পাবনায়
ভাবিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় দেবরকে কুপিয়ে হত্যা
পাবনা প্রতিনিধিঃ
প্রকাশ: রোববার, ১৫ মে, ২০২২, ৮:০৩ পিএম


পাবনায় পুর্বশত্রুতার সুত্রধরে শিপন হোসেন (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। রোববার (১৫ মে) পাবনার আমিনপুর থানাধীন ঘোপ সেলোন্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিপন ওই গ্রামের মৃত আজিজ খাঁর ছেলে। 

নিহতের ভাই লিটন হোসেন জানান, বছর দেড় পুর্বে তার ভাবিকে উত্ত্যক্ত করেছিল স্থানীয় সন্ত্রাসীরা। এ ঘটনায় শিপন হোসেন প্রতিবাদ করেছিল। এ নিয়ে তাদের সাথে একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। লিটন আরো জানান, শনিবার রাত ১২ টার দিকে শিপন বাড়িতে ফিরছিলেন। বাড়ি সামনে পূর্বথেকে উৎ পেতে থাকা সন্ত্রাসী রিপনকে কুপিয়ে মারাত্মক আহত করেন। 

এসময় তারা আহত শিপনকে হাসপাতালে নিতেও বাধা সৃস্টি করেন। পরে তারা চলে গেলে ভোরে তাকে বেড়া হাসপাতালে নিয়ে আসা হয়। বেড়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা জানান অনেক আগেই সে মারা গিয়েছে। 

নিহতের স্বজনদের বরাত দিয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন বলেন, প্রায় দেড় বছর আগে ভাবিকে উত্ত্যক্তের প্রতিবাদ করেছিলেন শিপন। এই সংক্রান্ত একটি মামলা চলমান রয়েছে। সেই শত্রæতার জেরেই তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রওশন আলী জানান, পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে একটি হত্যা মামলা গ্রহন করে আসামীদের দ্রুত গ্রেফতার করা হবে।




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft