পটুয়াখালীতে খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন
পটুয়াখালী প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ১৫ মে, ২০২২, ৭:৫৪ পিএম


 জমি সংক্রান্ত বিরোধের জেরে পটুয়াখালীতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে রাসেল মোল্লা (২৬) নিহতের ঘটনায় খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্বজনরা ও এলাকাবাসী। 

আজ রোববার সকাল ১১টায় উপজেলার কমলাপুর ইউনিয়নের বাহেরমৌজ এলাকায় নিহতের স্বজনরা ও এলাকাবাসী এ কর্মসূচীর আয়োজন করেন।

জানা যায়, হত্যার ঘটনায় নিহতের ভাই হাসান মোল্লা গত ১লা মে পটুয়াখালী সদর থানায় ১৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। এই ঘটনায় পুলিশ কালাম শরিফ নামে একজনকে গ্রেফতার করে। প্রধান আসামীসহ বাকী আসামীদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে এ মানববন্ধন করা হয়।

উল্লেখ্য, উপজেলার বাহেরমৌজ এলাকার জয়নাল শরীফ গং’দের সাথে নিহত রাসেল মোল্লা’র পিতা সোবাহান মোল্লা’র সাথে জমি নিয়ে বিরোধ চলছিল। ৩০ এপ্র্রিল বিকালে জয়নাল শরীফ ও তার লোকজন বিরোধীয় জমিতে মুগডাল তুলতে যায়। খবর পেয়ে সোবাহান মোল্লার ছেলে নিহত রাসেল ও তার ভাইসহ পরিবারের লোকজন মুগডাল তুলতে বাঁধা দেয়। এ সময় জয়নাল শরীফের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রাসেলসহ ৫ জনকে। ঘটনাস্থলেই রাসেল মারা যায়। এছাড়া একই পরিবারের আলমগীর, লিটন, সরোয়ার ও ফিরোজ আহত হয় ।

পটুয়াখালী পুলিশ সুপার মো. শহিদুল্লাহ বলেন, ঘটনায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। আসামীদের গ্রেফতার করার জন্য পুলিশি অভিযান চলছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft