গৌরনদীতে স্কুলছাত্রের আত্মহত্যা
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ মে, ২০২২, ৭:৪৫ পিএম


বরিশালের গৌরনদী উপজেলার কমলাপুর গ্রাম থেকে নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।  

রবিবার সকালে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন। 

তিনি জানান, ঐ গ্রামের কাঠমিস্ত্রি সিরাজ সরদারের ছেলে ও পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র জাকির সরদারকে (১৫) পড়াশুনা না করায় গত শনিবার সন্ধ্যায় তার মা গালিগালাজ করেন। 

এতে অভিমান করে রাতে পরিবারের সবার অজান্তে জাকির গোয়ালঘরের আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft