ফেরি চলাচল বন্ধ, দুর্ভোগ চরমে
প্রকাশ: রোববার, ১৫ মে, ২০২২, ৭:১৬ পিএম

সুনামগঞ্জের জগন্নাথপুরের রানীগঞ্জের কুশিয়ারা নদীতে তিন দিন ধরে বন্ধ রয়েছে ফেরি চলাচল। ফলে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

জানা যায়, সুনামগঞ্জ-জগন্নাথপুর-আউশকান্দি-ঢাকা মহাসড়কের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ এলাকার কুশিয়ারা নদীতে সড়ক ও জনপথ অধিদপ্তরের ফেরি শুক্রবার সকাল থেকে বন্ধ থাকায় সড়ক দিয়ে সুনামগঞ্জ থেকে ঢাকাগামী যানবাহনসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। ফলে ঢাকা ও সুনামগঞ্জ থেকে আসা-যাওয়া যানবাহনের যাত্রীরা দুর্ভোগে পড়েন।

জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাসিন্দা হামজা আহমদ বলেন, ফেরি পারাপার বন্ধ থাকায় গত ৩ দিনে কয়েক শতাধিক গাড়ি নিয়ে বেকায়দায় পড়তে হয় যাত্রীদের। পরে দীর্ঘ পথ  ঘুরে সিলেট রশিদপুর সড়ক দিয়ে যাতায়াত করতে হয়।

কুশিয়ারা নদীর ফেরির ইজারাদার ধনেশ চন্দ্র রায় বলেন, কুশিয়ারা নদীতে পানি বাড়ায় ফেরির ঘাট ডুবে যাওয়ায় ফেরি পারাপার বন্ধ হয়ে যায়। আমরা দুইপাড়ের অ্যাপ্রোচ ও ফেরিঘাট সংস্কার কাজ শুরু করেছি। আশা করছি দ্রুতই সমাধান হবে।

সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ফেরিঘাট ডুবে যাওয়ায় ফেরি পারাপার বন্ধ রয়েছে। তবে কাজ চলছে, দ্রুত সময়ের মধ্যেই কাজ শেষ করে ফেরি চলাচল শুরু করা হবে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft