বাউফলে তেল মজুদের দায়ে ৩ দোকানিকে জরিমানা
পটুয়াখালী প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ১৫ মে, ২০২২, ৬:৫৮ পিএম


বাউফল পৌর শহরে সয়াবিন তেল মজুদ, মূল্য তালিকা ও লাইসেন্স না থাকার অভিযোগে ৩ ব্যবসায়ীকে ৬১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

 শনিবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আল আমিন এবং সহকারি কমিশনার (ভূমি) বায়েজেদুর রহমান শহরের বাজার রোড এলাকায় ৩টি মুদি দোকানে ভোক্তাধিকার সংরক্ষণ আইন’২০০৯ এর ৪৫ ধারায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন। 

ব্যবসায়ীদের মধ্যে ‘লোকনাথ ভান্ডারে’ ৩২ ব্যারেলে ৬ হাজার ৭শ’ লিটার সয়াবিন তেল মজুদ রাখার অভিযোগে ৫০ হাজার টাকা, গৌতম সাহা’র মুদি দোকানে মূল্য তালিকা ও লাইসেন্স না থাকার অপরাধে ৫ হাজার টাকা ও ‘মা কালী ভান্ডারে’ একই অপরাধে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। 









« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft