রাজধানীতে মাধকবিরোধী অভিযানে আটক ৫৩জন
প্রকাশ: রোববার, ১৫ মে, ২০২২, ২:২৬ পিএম আপডেট: ১৫.০৫.২০২২ ২:২৮ পিএম



রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) বিভাগ।

ডিএমপির জনসংযোগ শাখা থেকে আজ রোববার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল শনিবার সকাল ৬টা থেকে আজ রোববার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ছয় হাজার ১৯৯টি ইয়াবা, ২০ কেজি ৫১৫ গ্রাম গাঁজা, ৯৩ গ্রাম হেরোইন ও ১৫৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়


জে/ আল

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft