কুসিক নির্বাচন; আজ মাঠে নামবে বিজিবি
প্রকাশ: রোববার, ১৫ মে, ২০২২, ১:৫৫ পিএম

কুসিক নির্বাচন; আজ মাঠে নামবে বিজিবি

আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে রবিবার (১৫ মে) মাঠে নামবে বিজিবি। 

নির্বাচন কমিশনার মো. আলমগীর গনমাধ্যমকে জানান, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে উপলক্ষ্যে নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ ও শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ১৫ মে থেকে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে।

তিনি আরও বলেন, কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) ভোট গ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে। এছাড়া প্রতিটি ভোটকেন্দ্র ও ভোট কক্ষগুলো সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হবে। তবে ভোটাররা যেখানে ভোট দেবেন সেই জায়গায় ক্যামেরা থাকবে না।

ইসির যুগ্ম-সচিব ও পরিচালক এসএম আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান, ইতোমধ্যে কুসিক নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছে। 

কুসিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বর্তমান মেয়র মনিরুল হক সাক্কুসহ ১৬৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

গত ২৫ এপ্রিল নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী কুমিল্লা সিটি করপোরেশনে (কুসিক) আগামী ১৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। একই তফসিলে ছয়টি পৌরসভা ও ১৩৫টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। 

স্থানীয় সরকার এসব নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে, বাছাই ১৯ মে, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ২০-২২ মে পর্যন্ত। আপিল নিষ্পত্তি করা হবে ২৩-২৫ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৬ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন।

কুসিকের ২৭টি ওয়ার্ডে মোট ভোটার রয়েছেন দুই লাখ ২৯ হাজার ৯২০জন। এদের মধ্যে এক লাখ ১৭ হাজার ৯২ জন নারী ভোটার এবং পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৮২৬ জন। এ ছাড়া হিজড়া ভোটার রয়েছেন দুজন।

ওয়ার্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভোটার রয়েছে ৩ নম্বর ওয়ার্ডে ১৬ হাজার ৪৭৪ জন। আর সবচেয়ে কম ভোটার রয়েছে ২৫ নম্বর ওয়ার্ডে তিন হাজার ৮৯৪জন।

এ পর্যন্ত মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রায় ৩০০ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

জে/ আল


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft