ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
প্রকাশ: শনিবার, ১৪ মে, ২০২২, ৬:৪০ পিএম


ঠাকুরগাঁও রোড ষ্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনে কাটা প‌ড়ে রশিদা বেগম (৬০) নামে এক বৃদ্ধার  মৃত্যু হ‌য়ে‌ছে।

নিহতের নাম রশিদা বেগম (৬০)।  উত্তর ঠাকুরগাঁও  বকসে্র হাট এলাকার ইউসুফ আলীর স্ত্রী।

শনিবার দুপুরে পঞ্চগড় এক্সপ্রেস প্লাটফর্ম ছাড়ার সময় এ ঘটনা ঘটে।।

স্থানীয় ও নিহতের বড় ছেলে রশিদ জানান আমার ছোট ভাই রবিউল ঢাকা যাওয়ার উদ্দেশ্যে টেনে উঠিয়ে দিতে আসি আমি ও আমার মা ট্রেনে উঠিয়ে দেওয়ার পর ট্রেন ছেড়ে দেয়ায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে আমার মা পা স্লিপ করে পড়ে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু বরণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশন মাস্টার আক্তারুল ইসলাম বলেন, এ বিষয়‌টি  ঊর্ধ্বতন কর্মকর্তাদের অব্যিহিত করা হয়েছে তদন্ত কমিটি এসে ব্যবস্থা গ্রহণ করবেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft