প্রকাশ: শনিবার, ১৪ মে, ২০২২, ৬:৩৮ পিএম

পি কে হালদারের গ্রেপ্তারের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য জানেন না বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তবে বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করার জন্য সাংবাদিকদের পরামর্শ দিয়েছেন তিনি।
শনিবার (১৪ মে) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
ড. মোমেন বলেন, এ বিষয়ে আমরা আনুষ্ঠানিকভাবে কিছু জানি না। এ বিষয়ে অমি ডিটেইল জানি না। কিছু পত্রপত্রিকায় গ্রেপ্তারের খবর দেখলাম। এটা স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করলে ভালো হয়। ওনারা আমাদের জানালে যা যা করার দরকার সেটা আমরা করব।