সয়াবিন তেলের বোতলের মূল্য মুছে বিক্রি : ২ ব্যবসায়ীকে জরিমানা
ফেনী প্রতিনিধি :
প্রকাশ: শনিবার, ১৪ মে, ২০২২, ৫:৩৭ পিএম


ফেনীতে মজুদ করে রাখা তেলের মূল্য তালিকায় মূল্য মুছে নতুন দামে তেল বিক্রি করার অপরাধে ফেনী শহরে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল চাকমা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল চাকমা গোপন সংবাদে অতিরিক্ত দামে তেল বিক্রি করার খবর পেয়ে অভিযান চালায়। এ সময় ইসলামপুর সংলগ্ন কমলা পট্রি মিরাজ এন্ড ব্রাদার্স ও পান পট্টি বাশার এন্টারপ্রাইজে গিয়ে দেখা যায় ৫ লিটার সান সয়াবিন তেলের বোতলের পূর্বের ৭৬০ টাকা মূল্য মুছে নতুন ৯৮৫ টাকা দামে বিক্রি করছে।  

এ ছাড়াও উক্ত দোকানে পূর্বে ক্রয় করা পুরাতন মূল্যের তেল পাওয়া যায় যা বর্তমান মূল্যে বিক্রি করছে এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল চাকমা মিরাজ এন্ড ব্রাদার্সকে ৫ হাজার টাকা, বাশার এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা জরিমানা করেছে। 

অভিযানে সদর উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর আবদুর রহমান ও জেলা পুলিশের একটি টিম সহায়তা করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল চাকমা জরিমানার তথ্য নিশ্চিত করে বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণে এই অভিযান অব্যাহত থাকবে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft