ভেড়ারবাজারে ১৪ হাজার ৬৮৮ লিটার ভোজ্য তেল উদ্ধার
গোপালগঞ্জ প্রতিনিধি :
প্রকাশ: শনিবার, ১৪ মে, ২০২২, ৫:২২ পিএম


সদর উপজেলার ভেড়ারবাজার থেকে অবৈধ ১৪৬৮৮ লিটার ভোজ্য তেল উদ্ধার করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের কর্মকর্তা। 

আজ  শনিবার  সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত অভিযান চালিয়ে ওই পরিমান তেল উদ্ধার করা হয় ভেড়ারবাজারের  মেসার্স গনেশ ভান্ডার থেকে। অবৈধ তেল উদ্ধারের পর প্রতিষ্ঠানের মালিক বিশ্ব সাহাকে নগদ এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। 

গোপালগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক শামীম হাসান জানিয়েছেন,অভিযান চালানোর সময় গনেশ ভান্ডারের মালিককে কাগজাদি দেখাতে বললেও তিনি তা পারেন নাই। প্রতিষ্ঠানটি মূল্য তালিকা না টানিয়ে অধিক দামেও তেল বিক্রি করে বলে তথ্য পাওয়া গেছে। 

উদ্ধারকৃত তেল দুই দিনের মধ্যে সরকার নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশ দিয়েছেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট। তা না হলে ওই তেল বাজেয়াপ্ত করা হবে। অভিযান পরিচালনাকালে ক্যাবের সাধারন সম্পাদক মোজহারুল হক বাবলু সাথে ছিলেন বলেও ওই কর্মকর্তা জানিয়েছেন। 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft