প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকার বাড়ীতে বোম মারলেন প্রেমিক
প্রকাশ: শনিবার, ১৪ মে, ২০২২, ৫:০৯ পিএম

প্রেমের সম্পর্ক ভাঙনের পর প্রাক্তন প্রেমিকার বাড়িতে বোমা হামলা করেছে ভারতের এক যুবক। শুক্রবার (১৩ মে) রাতে ভারতের পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় ।

প্রেমে প্রত্যাখ্যাত হয়ে প্রেমিকার বাড়ির লোকজনের উপর বোমা ছুঁড়েছে রাজীব নামের এক যুবুক। আর ওই বোমার আঘাতে তরুণীর পরিবারের চার জন আহত হয়েছে। আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাণ্ডবেশ্বর থানার জামুড়িয়া ২নং ব্লকের ডোম-বাউড়িপাড়া এলাকার বাসিন্দা রাজীব বাউড়ির সঙ্গে ওই এলাকার এক তরুণীর প্রেমঘটিত সম্পর্ক ছিল। তবে ওই তরুণীর পরিবারের দাবি, এক বছর আগেই তাদের মেয়ে এই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছে।

কিন্তু ওই তরুণীর সঙ্গে সম্পর্ক ধরে রাখার জন্য সব রকম চেষ্টা চালাতে থাকেন রাজীব। অনুনয়-বিনয়ের পর ভয় দেখিয়েও সম্পর্ক জোড়া লাগাতে না পেরে একপর্যায়ে রাজীব ওই তরুণীকে খুনের হুমকি দেন বলেও অভিযোগ করেছে ওই পরিবার।

শেষ পর‌্যন্ত শুক্রবার রাতে তরুণীর পরিবারের লোকজনকে উদ্দেশ্য করে বোমা নিক্ষেপ করেন রাজীব। এ ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

জে/ আল

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft