ব্রাহ্মণবাড়িয়ায় কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ১৩-১৫ টাকা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ মে, ২০২২, ৪:৩৭ পিএম


ব্রাহ্মণবাড়িয়ায় অস্থীতিশীল হয়ে উঠেছে পেঁয়াজের বাজার। এক সাপ্তাহর ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে ১৩-১৫ টাকা। বর্তমানে জেলার বিভিন্ন হাঁট-বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ এক সপ্তাহ আগেও এখানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ২৫-২৬ টাকা দরে। 

এক সপ্তাহ আগে পাইকারী বাজারে প্রতি কেজি পেঁয়াজ ছিল ১৯-২০ টাকা। বর্তমানে পাইকারী বাজরে দাম বেড়ে তা ৩৮ টাকায় দাড়িয়েছে। 

ব্যবসায়ীরা জানান, বাজারে পর্যাপ্ত পেঁয়াজ মজুদ থাকলেও পেঁয়াজ আমদানি বন্ধ হওয়ায় বাজারে পেঁয়াজের বাজার অস্থীতিশীল হয়ে উঠেছে। ক্রেতারা জানিয়েছেন, লাগামহীন ভাবে পেঁয়াজের দাম বাড়াই তাদের দূর্ভোগ বেড়েছে। দাম বৃদ্ধির জন্য কারসাজিকে দায় করে বাজার মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft