গভীর রাতে ইডেনে সংঘর্ষ
প্রকাশ: শনিবার, ১৪ মে, ২০২২, ১১:৪৬ এএম

রাজধানীর ইডেন মহিলা কলেজে ছাত্রলীগের কমিটি ঘোষণার পর দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। শুক্রবার (১৩ মে) রাত সাড়ে ৯টার পর সংঘর্ষ শুরু হয়। চলে কয়েক ঘণ্টা।

সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। এ সময় হলের কয়েকটি কক্ষ ভাঙচুরের ঘটনা ঘটে।

কয়েকজন ছাত্রী অভিযোগ করেন, ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণার পর পদ বঞ্চিতদের ওপর চড়াও হন কমিটিতে পদ পাওয়া নেত্রীরা। এ সময় নতুনরা হলে অবস্থান নিতে গেলেই সংঘর্ষে জড়ায় ইডেন ছাত্রলীগের দুই গ্রুপ৷পরে রাত সাড়ে ১২ টা পর্যন্ত ক্যাম্পাসের ভিতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।

শুক্রবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সম্পাদক লেখক ভট্টাচার্য সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য ইডেন কলেজ শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক হিসেবে রাজিয়া সুলতানার নাম আসে।

জে/ আল

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft