সাবেক এ্যাটর্নি জেনারেলের ছেলে কারাগারে
প্রকাশ: শনিবার, ১৪ মে, ২০২২, ১০:৫৯ এএম

তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফের ছেলে মোয়াজ আরিফকে (৪৩) গ্রেফতার করেছে পুলিশ। সাবেক স্ত্রীর করা মামলায় বৃহস্পতিবার গ্রেফতারের পর শুক্রবার (১৩ মে) তাকে আদালতে হাজির করা হয়। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

শুক্রবার (১৩ মে) রাতে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, একটি মামলায় আরিফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানামূলে রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

পুলিশ জানায়, মোয়াজ আরিফের বিরুদ্ধে তার সাবেক স্ত্রী মাধবী আক্তার নীলা একটি মামলা করেন। সেখানে বাসার তালা ভেঙে অবৈধভাবে প্রবেশ, ভাংচুর, লুটপাটের অভিযোগ আনা হয়। ওই মামলায় হাজিরা না দেওয়ায় সম্প্রতি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

সংশ্নিষ্টরা জানান, নীলার সঙ্গে অনেকদিন ধরেই তার সাবেক স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সম্পর্ক ভালো যাচ্ছিল না। তিনি বিভিন্ন সময়ে স্বামী-শ্বশুরের বিরুদ্ধে নির্যাতনসহ নানারকম অভিযোগ করেছেন। পরে তিনি মামলাও করেন। এ নিয়ে তিনি সংবাদ সম্মেলনও করেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft