অভিনেত্রী শাহানার মৃত্যু
প্রকাশ: শনিবার, ১৪ মে, ২০২২, ৯:৫৩ এএম আপডেট: ১৪.০৫.২০২২ ১১:১৪ এএম

২০তম জন্মদিনের ঠিক পরের দিন নিজের বাড়ি থেকে উদ্ধার হলো ভারতের কেরল রাজ্যের নামী মডেল তথা দক্ষিণী ছবির অভিনেত্রী সাহানার লাশ। সাহানার মায়ের অভিযোগের ভিত্তিতে স্বামীকে আটক করেছে পুলিশ। 

ঘটনাটি কেরলের কোঝিকোড়ে। শুক্রবার কোঝিকোড় শহরে সাহানার বাড়িতে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

সাহানা আত্মঘাতী হয়েছেন, না কি তাকে খুন করে ঝুলিয়ে দেয়া হয়েছে? এই প্রশ্ন তুলছেন সাহানার মা। তার অভিযোগ, মেয়েকে খুন করেছেন সাহানার স্বামী সাজ্জাদ। 

স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় সাহানা শেষবার ফোন করেছিল। জন্মদিনে কী কী করল, সব জানাল।

বলল, শুক্রবার আসবে দেখা করতে। খুব আনন্দ করেছে সেটাও জানিয়েছিল। তার পর হঠাৎ করে আত্মহত্যা করল, এটা মেনে নিতে পারছি না। আমি নিশ্চিত সাজ্জাদই খুন করেছে।’ সাহানার মায়ের আরো অভিযোগ, সাজ্জাদ প্রায়শই সাহানাকে মেরে ফেলার হুমকি দিতেন।

উল্লেখ্য, কাতারে কাজ করতেন সাজ্জাদ। কিন্তু সাহানা দক্ষিণী ছবিতে অভিনয় ও বিজ্ঞাপনের কাজ শুরু করার পর তিনি কাতার থেকে ফিরে আসেন। রোজই সাহানার রোজগার করা টাকা দাবি করতেন তিনি, এমনটাই অভিযোগ। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলত।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

জে/ আল

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft