বাউফলে পাগলা কুকুরের কামড়ে আহত ৩
পটুয়াখালী প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ১৩ মে, ২০২২, ৮:৫৪ পিএম


বাউফলে পাগলা কুকুরের উপদ্রব বেড়েছে। বৃহস্পতিবার দুপুরে মহিলা সহ ৩ জন কুকুরের কামড়ে আহত হয়েছে। আহতরা হলেন- মোঃ হাবিবুর রহমান (৩৪), জবেদা বেগম (৫৮) ও শাওন (১৮)। আহতদের বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসা দেয়া হয়েছে। উপজেলা পরিষদ এলাকায় একটি কুকুরের কামড়ে আহত হয় তারা। পরে এলাকাবাসী কুকুরটিকে পিটিয়ে হত্যা করেছেন। 

স্থানীয়রা জানান, দুপুরের দিকে কুকুরটি স্থানীয় কয়েকজনের পোষা ছাগল কামড়ায়। এরপর উপজেলা গেটের সামনে এসে মহিলাসহ ৩ জন পথচারীকে কামড়ে আহত করে। 

আহত হাবিবুর রহমান বলেন, উপজেলা গেটের সামনে দাঁড়িয়ে আমি মুঠোফোনে কথা বলতেছিলাম। হঠাৎ একটা কুকুর আমাকে কামড়ে দেয়। পরে আমার সামনে আরও দু’পথচারীকেও ওই কুকুরটি কামড়ে দিয়েছে  ।

এ বিষয়ে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাইদুর রহমান বলেন, আহতদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে। কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগ হওয়ার আশংকা শতভাগ। এতে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়া হয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft