বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত: বিয়ে বাড়ির আনন্দ বিষাদে পরিণত
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ৯ মে, ২০২২, ৩:২০ পিএম


চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুৎপৃষ্ট হয়ে ওয়াহিদুজ্জামান তানবির (২৩) নামের এক যুবক নিহত হয়েছে। রোববার (৮ মে) উপজেলার খিরাম ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত তানবির ওই এলাকার ছিদ্দিক মাস্টার বাড়ীর তৌহিদুজ্জামানের পুত্র৷ জানা যায়, রোববার তানবির পুরাতন ঘরে ফ্যান লাগানোর সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। এ সময় তার বাবা মসজিদ হতে নামাজ পড়ে বাড়ীর আঙ্গিনায় প্রবেশ করলে ছেলেকে মাটিতে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসালয়ে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন খিরাম ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন, আগের দিন তার ভাইয়ের নতুন বউ ঘরে তুলেছিল৷ হঠাৎ করে বিয়ে বাড়ির আনন্দ বিষাদে পরিণত হয়েছে। এদিকে তার মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকায় নেমে এসেছে শোকের কালো ছায়া।  


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft