আত্রাইয়ে কম্বাইন হারভেস্টার মেশিনে ধান কর্তনের উদ্বোধন
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ৯ মে, ২০২২, ২:৫৬ পিএম


নওগাঁর আত্রাইয়ে কম্বাইন হারভেষ্টার মেশিন দিয়ে ধান কাটা ও মাড়াইয়ের উদ্বোধন করা হয়েছে।

সোমবার বেলা ১১টায় উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের কাশিয়াবাড়ি মাঠে ধান কাটা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এবাদুর রহমান প্রামানিক।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা কৃষিবিদ কেএম কাউছার হোসেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা কেরামত আলী, আত্রাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নাজমুল হক নাহিদ, মো. শাহিনুল ইসলামসহ উপ-সহকারী কৃষি অফিসারগণ ও উপকারভোগী কৃষকরা।

উদ্বোধনী দিনে কাশিয়াবাড়ি গ্রামের ৫০ একর (১৫০ বিঘা) জমিতে চাষ করা বোরো কাটা হয়। #


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft