ভাঙ্গায় নির্মাণাধীন ভবনের লিফটের ফাকা গর্তে পড়ে শিশুর মৃত্যু
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ মে, ২০২২, ৮:৫৯ পিএম

ভাঙ্গা পৌরসভার ভাঙ্গা টাউন এলাকায় নির্মাণাধীন একটি ৭ তলা ভবনের লিফট স্থাপনের জন্য তৈরি উন্মুক্ত ট্যাংকিতে পড়ে আব্বাস (৮) নামক এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৮ মে) দুপুর ২টার দিকে মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত আব্বাস ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মৃত মিজানুর রহমানের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত আব্বাসের খালা তাছলি বেগম ভাঙ্গা টাউনের নাফিজ ইমতিয়াজ নামক এক ব্যক্তির বাসায় গৃহকর্মীর কাজ করে। ছোট বোন ইতি আক্তারের ছেলে আব্বাসকে সাথে নিয়ে আজ তিনি কাজে আসেন। 

দুপুরের দিকে সবার অজান্তে আব্বাস পার্শ্ববর্তী আকরাম হোসেন নামক এক ব্যবসায়ীর নির্মাণাধীন ৭ তলা ভবনের লিফটের জন্য তৈরি উন্মুক্ত ট্যাংকিতে পড়ে যায়। এ অবস্থায় তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft