ফরিদপুরে বিশ্ব মা দিবসে র‌্যালী ও আলোচনা সভা
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ মে, ২০২২, ৮:৩৮ পিএম

ফরিদপুরে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে রবিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের হল রুমে আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাশউদা হোসেনের সভাপতিত্বে আলোচনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা,সরকারী ইয়াসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর শিলা রানী মন্ডল।  

আলোচনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামিম হক।  নারী নেত্রী আসমা আক্তার মুক্তা,ব্লাস্টের সমন্বয়কারী এ্যাডভোকেট. শিপ্রা গোস্বামী। এর আগে সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি র‌্যালী বের করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft