আটোয়ারীতে বিশ্ব ‘মা’ দিবস উপলক্ষে আলোচনা সভা
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ মে, ২০২২, ৭:৫৫ পিএম

“শেখ হাসিনার বারতা- নারী পুরুষ সমতা” প্রতিপাদ্যকে ধারণ করে রোববার (৮ মে ২০২২) সকালে পঞ্চগড়ের আটোয়ারীতে বিশ্ব ‘মা’ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা করুনা কান্ত রায়ের সভাপতিত্বে প্রতিপাদ্য রিষয়ের উপর গুরুত্বারোপ করে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভানেত্রী ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, তথ্য আপা রুমি আক্তার সহ বিভিন্ন নারী উন্নয়ন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপজেলা পরিষদ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, নারী উন্নয়ন সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার মায়েরা উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft