শাহজাদপুরে কবিগুরুর জন্মবার্ষিকীতে ৩ দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ মে, ২০২২, ৪:৫৩ পিএম

নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন কবি নন, তিনি একজন মহাপুরুষ। রবীন্দ্রনাথ একজন জমিদার বংশের হয়েও তিনি সাধারণ মানুষের জন্য ছিলেন নিবেদিত প্রাণ। রবিবার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ৩ দিন ব্যাপী উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান কবিকে বুকে ধারণ করেছিলেন বলেই তিনি সাধারণ মানুষকে ভালোবাসতেন, গান ভালোবাসতেন, কবিতাকে ভালোবাসতেন। আমরা যদি রবীন্দ্রনাথকে মনে প্রাণে ধারণ করতে পারতাম তবে আমাদের অবস্থাান আরো উন্নতির উচ্চ শিখরে অবস্থান করতো। আমাদেরও উচিত রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনকে অনুরন করে জীবনকে গড়ে তোলা।

ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার

ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার









জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধন হিসাবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ ৬ আসনের সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। এসময় বিশেষ অতিথি হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শামীম খাঁন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, পৌর মেয়র তরু লোদী, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শাহ আজম, উপজেলা আ'লীগের সভাপতি চয়ন ইসলাম প্রমুখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft