নাটোরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
নাটোর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ মে, ২০২২, ৪:৩৪ পিএম


নাটোরের বড়াইগ্রামে আবারো কয়েক ঘন্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় শামীম আহমেদ(৩৫)নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

শনিবার(৭ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া বাইপাসের কালিকাপুর এলাকায় এই দূর্ঘটনা ঘটে। 

নিহত শামিম আহম্মেদ রাজশাহী জেলার মোহনপুর উপজেলার শিবপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মশিউর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার রাতে মোটরসাইকেল যোগে শামিম আহম্মেদ  বাড়ি ফিরছিলেন। 

এসময় উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া বাইপাস কালিকাপুর এলাকায় পৌঁছালে সেখানে নিয়ন্ত্রন হারিয়ে মাটিতে ছিটকে পড়ে গেলে অজ্ঞাত একটি ট্রাক তাকে চাপা দিলে সেখানেই তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। পরিবারকে সংবাদ পাঠানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft