বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও'র কার্যক্রম শেষ পর্যায়ে - দীপু মনি
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ মে, ২০২২, ৩:৫৫ পিএম

শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক  ডা:. দীপু মনি বলেছেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও’র কার্যক্রম শেষ পর্যায়ে।, শিগগিরই যে কোন সময় ঘোষণা করা হবে। ৮ মে  রবিবার সকালে শেরপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের আগে সাংবাদিকদের  প্রশ্নের জবাবে তি‌নি এ কথা বলেন।

মন্ত্রী ব‌লেন, নতুন শিক্ষা কারিকুলাম চালু হলে শিক্ষা ব্যবস্থার কোন ক্ষতি হবে না। তি‌নি আ‌রও ব‌লেন, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। আমাদের যে ৭২ বছরের ইতিহাস, সেই ইতিহাস বলে, আমরা সব সময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করে ক্ষমতায় এসেছি। সব দলের অংশ গ্রহণে নির্বাচন করতে প্রস্তুত আওয়ামী লীগ।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন, জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক- এমপি, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল- এমপি, সদস্য মারুফা আক্তার পপি ।

এ সময় আরো উপ‌স্থিত ছি‌লেন, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ, পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট  চন্দন কুমার পাল পিপিসহ  জেলা আওয়ামীলীগের কর্মীবৃন্দ ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft